আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
লোহাগাড়া উপজেলায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন: তফসিল ঘোষনা
লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। লোহাগাড়া উপজেলা সদরসহ মেয়াদোত্তীর্ণ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত ১৪ সেপ্টম্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মুহাম্মদ আশফাকুর রহমানের এ তথ্য প্রকাশ করেন।

তফশীল মতে আগামী ২৩ সেপ্টম্বর বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাচাই ২৬ সেপ্টম্বর শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর শনিবার। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার এ তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ২০১৫ইং সনের ২১ সেপ্টম্বর উক্ত তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম