প্রিন্ট এর তারিখ: September 24, 2026, 8:49 am || প্রকাশের তারিখ: September 16, 2020, 5:38 pm
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মজনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
আজ (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে মোঃ মজনুর রহমানকে কিছু শর্ত সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে।
শর্তগুলো হলো:
১.নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব বিবেচিত হবে।
২.আপনার এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
৩.বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
৪.পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য,মো: মজনুর রহমান নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।