আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:১২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ
ফুলছড়িতে অসহায় পরিবারের কাছ অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা সংবাদদাতা।। গাইবান্ধার ফুলছড়িতে জেলে পরিবারসহ অধ্যশতাধিক অসহায় দরিদ্র পরিবারের কাছ অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ দুপুরে উপজেলার কি পাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বালাসীঘাট রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কি পাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া, সাবেক মেম্বার দবির আহম্মেদসহ অনেকে ভুক্তভোগী।
তারা বলেন, রসুলপুর গ্রামের রফিকুল মিয়া ও তার স্ত্রী এলাকার প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র দিনমজুর পরিবারের কাছ থেকে প্রায় ৫০ লক্ষধিক টাকা বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। কিন্তু এখন তারা প্রতারনার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে প্রতারক রফিকুল মিয়া ও তার স্ত্রী কৌশলে এলাকা থেকে পালিয়ে যায়। এই প্রতারনার ঘটনায় গাইবান্ধা কোটে মামলাও হয়েছে বলে জানান তারা। দ্রæত বিষয়টির সুষ্ট সমাধান চায় ভুক্তভোগী পরিবার গুলো।

জানা গেছে, মোঃ রফিকুল মিয়া বিগত এক বছর আগে এলাকার ৫০ থেকে ৬০ জন জেলে পরিবার ও অসহায় দরিদ্র পরিবারের কাছে থেকে চাকুরি দেয়া, দাদন ব্যবসা, ধান ক্রয়সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি এলাকার সবার কাছে জানাজানি হলে মোঃ রফিকুল মিয়া ও তার স্ত্রী পালিয়ে অনত্র বসবাস করেন। অসহায় এই পরিবারগুলো তাদের এই টাকা উদ্ধার করার জন্য দফায় দফায় সালিশীও হয়। রফিকুল মিয়া ও তার স্ত্রী অনত্র বসবাস করায় অসহায় পরিবারের লোকজন টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম