প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: September 16, 2020, 11:42 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় তাহিরপুর এলাকাবাসীর উদ্যোগে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান,দলীয় নেতা সেলিম আখঞ্জি,নুরুল হক মাষ্টার,ইউপি সদস্য মতিউর রহমান,বিলাল আমিন,ব্যবসায়ী রতন গাঙ্গুলী প্রমূখ।