আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 11:56 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 1:48 pm
ইউএনওর ওপর হামলা:রিমান্ড শেষে আদালতে তোলা হলো রবিউলকে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা মামলায় আসামি রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে।

দিনের যে কোন সময় তাকে চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে হাজির করা হবে। তবে আদালতে তার স্বীকারোক্তিমুলক জবানবন্দী নেয়া হবে কি-না, অথবা তাকে আবার রিমান্ডে নেয়া হবে কি না, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র ওসি ইমাম জাফর।আদালতে এ পর্যন্ত ৩ জন সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে।যাদের এ ঘটনার সাথে সংশিষ্টতা রয়েছে। তবে কি ধরনের সংশিষ্টতা রয়েছে সেটি স্পষ্ট করেননি তিনি।.

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ আসামিদের মধ্যে অফিসের সাময়িক বরখাস্তকৃত কর্মচারী আসামি রবিউলকেই সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে।অপর চার আসামির রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম