আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 11:56 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 1:54 pm
ডিএমপির গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এ কে এম হাফিজ আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে। এই পদটিই ডিবি পুলিশের সর্বোচ্চ পদ।

এক অফিস আদেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম তাকে এই দায়িত্ব দেন।এ কে এম হাফিজ আক্তার সর্বশেষ রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বপালন করেন। সম্প্রতি তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করে আনা হয়েছে।

আজ বুধবার তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।এর আগে দুই সেপ্টেম্বর ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম