আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 11:56 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 2:02 pm
গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল
গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।।পটুয়াখালীর গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল। পটুয়াখালীর গলাচিপায় আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর ফেরিঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সান্তনু কুমার মন্ডলের উপস্থিতিতে জব্দকৃত ৪৫২ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় গলাচিপা থানার এসআই মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৯ আগস্ট উলানিয়া বন্দরের ব্যবসায়ী সাধন দেবনাথের দোকান থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে গলাচিপা থানা হেফাজতে রাখে।

ওই সময় ব্যবসায়ী সাধনকে র‌্যাব গ্রেফতার করে এবং বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে। এ বিষয়ে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে বলে অফিস সূত্রে জানা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম