আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 10:43 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 9:39 pm
ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকার ধামরাইয়ের তেতুলিয়া এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে ধামরাই সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কবরস্থানের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, দুপুরে গ্রামের কবরস্থানের পাশে পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ধামরাইয়ে ওই এলাকায় অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম