প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 10:53 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 9:44 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এর আওতায় হিজলদী বিওপি ক্যাম্পের সদস্যদের অভিযানে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হিজলদি বিওপির ক্যাম্প কমান্ডার ওমর আলীর নেতৃত্বে টহল দলটি হিজলদি বাজার এলাকায় অভিযান চালায়।উক্ত অভিযানে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহসীন আলী ও পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে চঞ্চল হোসেনকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশে সোপর্দ করেন।
জেলার সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদক নির্মূলে বিজিবি’র এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।
আমাদেরবাংলাদেশ/আরাফাত