প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 10:52 pm || প্রকাশের তারিখ: September 17, 2020, 9:46 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সাতক্ষীরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত দুইদিন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার দিনভর ভোমরা স্থলবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মুরশিদা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে এই আদালত পরিচালনা করেন। এসময় তিনি বন্দর অভ্যন্তরে পেঁয়াজ আমদানিকারক, ডিলার, ব্যবসায়ী ও গোডাউনে মজুদ রাখার অভিযোগে ৬জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
এর আগের দিন বন্দরের আরো ৬জন পেঁয়াজ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানাসহ মোট ১লাখ ৫হাজার টাকা জরিমানার আদায় করা হয় দুদিনে।উল্লেখ্য পেঁয়াজ আমদানি বন্ধের দিন থেকে টাস্কফোর্সের অভিযানিক দলটি সাতক্ষীরা শহর ও ভোমরা স্থলবন্দরে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করলেও গুরুত্ব না দেয়ায় এই জরিমানা শুরু হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত