আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: September 18, 2020, 3:00 pm
বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়ালো
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি সাড়ে ৯ লাখ ছাড়ালো। সংক্রমিত ৩ কোটি ৩৩ লাখের বেশি। ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুনভাবে সংক্রমণ শনাক্ত ৩ লাখের ওপর।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ভারত। বৃহস্পতিবারও ১২শ’র মতো মানুষের মৃত্যু দেখলো দেশটি; ৯৭ হাজার মানুষে শরীরে মিললো কোভিড নাইনটিন। মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দু’দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল এদিন সাড়ে ৮শ’র মতো মৃত্যু রেকর্ড করেছে।যুক্তরাষ্ট্রে ৪৬ হাজার মানুষের শরীরে নতুনভাবে মিললো কোভিড।

অন্যদিকে, লাতিন দেশটিতে একদিনে শনাক্ত ৩৬ হাজার রোগী। মেক্সিকোতে আরও ৩০০ মৃত্যুতে মোট প্রাণহানি ৭২ হাজারের কাছাকাছি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম