প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 9:34 pm || প্রকাশের তারিখ: September 18, 2020, 5:27 pm
মণিরামপুরে মসজিদে সিলিং ফ্যান প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজ সেবক সুমন দাস
মণিরামপুর (যশোর)প্রতিনিধি।। মণিরামপুরে মসজিদে সিলিং ফ্যান প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন করলেন তরুণ সমাজ সেবক সুমন দাস। পৌরসভার ২নং (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের গাংড়া দক্ষিন পাড়া জামে মসজিদের মুসাল্লিদের গরমের কষ্ট কিছুটা লাঘবের জন্য নিজ অর্থায়নে তিনি এ সিলিং ফ্যান প্রদান করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে ২নং (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুমন দাস গাংড়া এলাকায় গণসংযোগ কালে সামাজিক কর্মকান্ড ও দায়বদ্ধতা থেকে মুসাল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে এবং একটু ঠান্ডার পরশ বুলিয়ে দিতে শুক্রবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি ও প্রবীণ আওয়ামীলীনেতা আব্দুল খালেকের হাতে তিনি এ সিলিং ফ্যান তুলে দেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল হালিম, ওয়ার্ড যুবলীগের সভাপতি ছমির মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর শেখ প্রমুখ।