আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 9:33 pm || প্রকাশের তারিখ: September 18, 2020, 9:58 pm
নদী ভাঙন রোধে পরিকল্পিতভাবে কাজ করছে পানিসম্পদ প্রতিমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

দুপুরে মেঘনার ভাঙন কবলিত লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার লুধুয়া এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, নদী শাসনে জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, মেঘনার ভাঙন রোধে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি এলাকায় ২শ ৫০ কোটি টাকার কাজ চলমান।

আরও ৩ হাজার ২শ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটারের একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।প্রকল্পটি পাশ হলে আগামী বর্ষার আগেই নির্মাণ কাজ শুরু করা যাবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম