আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 5:09 am || প্রকাশের তারিখ: September 19, 2020, 8:40 pm
মাদকসেবীরা কাটলো কৃষকের ক্ষেতের নিরাপত্তা বেড়া!
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। কেশবপুরে দুর্বৃত্তরা এক কৃষকের মাল্টা, কমলাসহ সবজি ক্ষেতের নেট কেটে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এলাকাবাসী জানায়, উপজেলার ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফির আবাদ করা মাল্টা, কমলাসহ সবজি ক্ষেতের পাশের নেট কেটে তছনছ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

কৃষক শফি জানান, বৃহস্পপতিবার রাতে তার ক্ষেতের ভেতর মাঝেমধ্যে ফেনসিডিলের খালি বোতল পাওয়া যেত। ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে দেওয়ায় ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ ব্যক্তিরা ক্ষেতের ভেতর যেতে না পেরে নেট কেটে নষ্ট করেছে। ১শ” শতক ক্ষেতের পাশের নেট কেটে দেওয়ায় তার ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ক্ষেতের পাশের নেট কেটে দেওয়ার ঘটনা তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।

উলে­খ্য, কৃষক শফি করোনাকালীন এলাকার মানুষের পুষ্টি চাহিদা মেটাতে বিষমুক্ত সবজি চাষ করে গ্রামের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করে আসছেন। আর এ কারণে এলাকার মানুষের মাঝে তার রয়েছে পরিচিতিও।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম