প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 8:14 pm || প্রকাশের তারিখ: September 19, 2020, 10:52 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে সরকারদলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
শুক্রবার (১৮ই সেপ্টেম্বের) বিকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এমপি পঙ্কজ দেবনাথ নিজেই গণমাধ্যমকে তার করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।তিনি জানান, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা শুরু হয়। এরপর তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার বিকালে তার করোনাভাইরাস (কোভিড়-১৯) পজিটিভ রিপোর্ট আসে।
জ্বর ও শরীর ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে জানান এমপি পঙ্কজ। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাড়িতেই আইসোলেশনে আছেন এবং সব ধরনের চিকিৎসা পরামর্শ মেনে চলছেন তিনি।
প্রসঙ্গত, দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত