প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 5:11 am || প্রকাশের তারিখ: September 20, 2020, 6:56 pm
গাইবান্ধা সংবাদদাতা।।চলতি বছরের ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব-এর অনৈতিক বিজ্ঞপ্তি বাতিলসহ জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়গুলো দ্রত জাতীয়করণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি প্রদান।
আজ দুপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমানসহ অন্যন্যা শিক্ষকবৃন্দ। পরে জেলা প্রশাসক মো: আবদুল মতিন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।