আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: September 20, 2020, 7:28 pm
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৪৯৩৯, শনাক্ত ১৫৪৪
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১ হাজার ৫৪৪ জনকে শনাক্ত করা হয়েছে।একই সময়ে মারা গেছেন আরো ২৬ জন।এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৮ হাজার ৯১৮ জনে দাঁড়িয়েছে।এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৩৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৯ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জনে।দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম