আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: September 20, 2020, 7:35 pm
ওয়াহিদার ওপর হামলার মামলায় আসামি রবিউলের স্বীকারোক্তি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি রবিউল।

দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে সকালে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় তাকে। দুপরের পর ১৬৪ ধারায় জবানবন্দি দেন রবিউল।এই মামলার ৫ আসামির মধ্যে আসাদুল, নবিরুল, সান্টু ও পলাশ কারাগারে। তবে, তারা হামলায় তারা জড়িত নন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মামলা তদন্তের অগ্রগতি নিয়ে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, রবিউলই যে এই অপরাধ করেছে তার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম