আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:56 pm || প্রকাশের তারিখ: September 20, 2020, 7:39 pm
গাজীপুর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,স্বামী পলাতক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে ।

নিহত মুনশেফা আক্তার(৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী । সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দুই জনেই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতো।কয়েকদিন যাবৎ দুইজনের মধ্যে ঝগড়া বাদে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করতে যায় মনশেফা।ওযু করতে দেরি হওয়ায় দুই জনের মধ্যে বরাবরের মতো ঝগড়া বাদে । বিষয়টি রাতেই পারিবারিক ভাবে মীমাংসা করা হয়।সকলেই নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় হত্যার পর স্বামী পালিয়ে যায়।আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যারে পর স্বামী পালিয়ে গেছে ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম