আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: September 21, 2020, 12:32 am
মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বিকালে মজিদপুর ইউপি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি সৈদয় নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গাজী গোলাম মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো ও সাধারন সম্পাদক গাজী গোলাম সরোয়ার। সভায় সর্বসম্মতিক্রমে আব্দূর সাত্তারকে সভাপতি ও আবুল কালামকে সাধারন সম্পাদক নির্বাচন করে মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম