আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: September 21, 2020, 4:21 pm
দেশে করোনায় আক্রান্ত সাড়ে ৩ লাখ,মৃত্যু ৪৯৭৯
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১ হাজার ৭০৫ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৭৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭০৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জনে।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম