আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: September 22, 2020, 2:00 pm
ঝিনাইদহে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের শৈলকুপা যেন সাপের নগরী আজও সাপের কামড়ে সুমাইয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শৈলকূপা পৌরসভার সাতগাছি গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোঃ সুজাল মন্ডল মেয়ে সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, ভোর ৪:৪৫ মিনিটের নিহত শিশুটি হঠাৎ করে হাতে ব্যাথা বলে চিৎকার করে তার পর তাকে নিয়ে স্হানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে অবস্হা খারাপ হলে তাকে নিয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মারা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম