আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 20, 2026, 3:46 am || প্রকাশের তারিখ: September 22, 2020, 8:30 pm
আশুলিয়ায় অপহরণের টাকা না পেয়ে কিশোরকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় অপহরণের টাকা না পেয়ে মোঃ সবুজ মিয়া (১৩) নামের কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরের সঙ্গে থাকা অপর আরেক কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার মোজারমিলে ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত সবুজ মিয়ার বাড়ি লালমনিরহাট সদর থানার কাজীর কলোনী। সে মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে থাকা অপর কিশোর জাহিদুল একই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার বাড়ি থেকে রাগ করে আশুলিয়া বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বের হয়। খুজে না পেয়ে অপেক্ষারত অবস্থায় কয়েকজন যুবক তাদের থাকার ব্যবস্থা করে দিবে বলে নির্জন স্থানে নিয়ে পিটিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের বোন ২০ টাকা মুক্তিপণে রাজি হলেও বেদম মারধরের কারনে তার মৃত্যু হয়। পরে মৃত ও সঙ্গে থাকা অপর কিশোরকে মোজারমিলের একটি ডোবার কাছে ফেলে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম