আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 3:39 pm || প্রকাশের তারিখ: September 22, 2020, 10:53 pm
চরফ্যাশনে দুই মাদক কারবারি আটক
চরফ্যাশন (ভোলা)সংবাদদাতা।। চরফ্যাশনে দুই মাদক কারবারিকে আটক করেছে চরফ্যাশন থানাপুলিশ।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা ৬ নং ওয়ার্ড ফিটার রোডের মাঝি বাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হকের ছেলে খোরশেদ (৪৬) ও একই এলাকার বাকের কারীর ছেলে জসিম উদ্দিন (৩৮)।চরফ্যাশন থানার এসআই পনির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ শিবা মাঝি বাড়ি মসজিদ সংলগ্ন সড়ক থেকে খোরশেদ ও জসিম উদ্দিনকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম