প্রিন্ট এর তারিখ: August 2, 2026, 1:49 am || প্রকাশের তারিখ: September 23, 2020, 2:29 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামী ১ অক্টোবর ঢাকা ছেড়ে যাচ্ছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
তার আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক হওয়া কথা রয়েছে এই বিদায়ী হাইকমিশনারের।
আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ভার্চুয়াল বৈঠক হবে। পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতীয় দূতের বিদায়ী বৈঠক হওয়ার কথা রয়েছে।
হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে পদোন্নতি পেয়ে আগামী ১ অক্টোবর নয়াদিল্লি ফিরে যাচ্ছেন। এখানে দেড় বছরের মতো ছিলেন তিনি।