আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 3:39 pm || প্রকাশের তারিখ: September 23, 2020, 3:49 pm
সাভারে স্কুলছাত্রী হত্যা: বখাটে মিজানের সহযোগী সেলিম আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানের সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম, সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে। পুলিশ জানায়, নীলাকে হত্যার ঘটনায় বখাটে মিজানকে সহযোগিতা করে সেলিম। তবে এখনো পলাতক প্রধান আসামি । তাকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। গত ২০শে সেপ্টেম্বর রাতে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যা করে মিজান। ঘটনার পরদিন সাভার মডেল থানায় একজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা নারায়ন রায়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম