আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: September 23, 2020, 9:28 pm
বাগেরহাটে কোষ্টগার্ডের অভিযানে ৩ লাখ বাটা পোনা অবমুক্ত
বাগেরহাট সংবাদদাতা।।বাগেরহাটের মোরেলগঞ্জে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৩ লাখ বাটা পোনা আটক করে অবমুক্ত করেছেন পানগুছি নদীতে।

মোরেলগঞ্জ কোষ্টগার্ড স্টেশন কন্টিজেন কমান্ডার মো. মাহবুব আলম জানান, বুধবার বিকেলে পেটি অফিসার মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার ভর্তি ৩ লাখ বাটা পোনা খুলনা জেলার রুপসা উপজেলার আলাইপুরের উদ্যোশে যাচ্ছিলেন।

এ সময় ট্রলারটি আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি শামীম হোসেনের উপস্থিতিতে ওই পোনাগুলো নদীতে অবমুক্ত করে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম