প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: September 23, 2020, 9:33 pm
মৌলভীবাজারে শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণী সভা
মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজারে আসন্ন শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো, সিভিল সার্জন ডাঃ তওহিদ আহমদ সহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, আতংক না ছড়িয়ে লোকজনকে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে। হাট-বাজারসহ সবকটি স্থানে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি করা। সভায় প্রশাসনকে সার্বিক বিষয়ে মনিটরিং এর দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।