আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 3:24 am || প্রকাশের তারিখ: September 23, 2020, 9:45 pm
কক্সবাজারে হাত-পায়ের রগ কেটে মাকে হত্যা করলো মাদকাসক্ত ছেলে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় মাকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে, দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শামশুর নাহার বেগম ওই এলাকার হাজী বদিউল আলনের স্ত্রী।ঘটনার পরপরই এলাকাবাসী মাদকাসক্ত ছেলে নাছির উদ্দিনকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদকের টাকার জন্য নাছির প্রায়ই তার মাকে মারধর করত। এছাড়া বসতভিটার জমির ভাগাভাগি নিয়েও বিরোধী চলে ভাইদের নিয়ে। চার ভাইয়ের মধ্য জমির বিরোধ নিয়ে মায়ের উপর ক্ষুব্ধ ছিল ছোট ছেলে নাছির। বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মায়ের হাত পায়ের রগ কেটে নিয়ে মাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাছির।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পা ও হাতের রগ কেটে দেয়ার চিহ্ন রয়েছে। ছেলে নাছির উদ্দীনকে আটক করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম