আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: September 23, 2020, 9:54 pm
টাঙ্গাইলে সোশ্যাল মিডিয়ায় নারীর ব্যক্তিগত ছবি প্রকাশ, দুই যুবকের বিরুদ্ধে মামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।টাঙ্গাইলের বাসাইলে টাকা না দেয়ায় এক নারীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গেল ২০ সেপ্টেম্বর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে হাসান মিয়া (২৫) ও একই এলাকার মৃত নাছির খানের ছেলে সম্রাটকে (২৬) আসামি করে ভুক্তভোগী ওই নারী বাসাইল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।ওই নারী জানান, 'সম্প্রতি তার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। পরে পাশের বাড়ির হাসান নামের এক যুবকের কাছে মোবাইলটি ঠিক করতে দেই। এরপর হাসান মোবাইলটি বাসাইল বাজারে নিয়ে ঠিক করে।

এসময় আমার মোবাইলে সংরক্ষিত স্বামীর সঙ্গে থাকা ব্যক্তিগত ছবিগুলো চুরি করে নেয় সে। পরে তারা সেই ব্যক্তিগত ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসান ও সম্রাট ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মামলা না করতেও তারা আমাকে হুমকিও দিয়েছে।’

এসআই আলতাব হোসেন বলেন, ‘এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।ওই নারীর ব্যক্তিগত ছবিগুলি এখন ফেসবুকে নেই বলেও তিনি জানান।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম