আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:16 pm || প্রকাশের তারিখ: September 24, 2020, 5:49 pm
রাণীশংকৈলে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক
(ঠাকুরগাঁও)সংবাদদাতা।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে সাব ইন্সিপেক্টর আহসান হাবিবের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নেকমরদ- করনাইট (কুমোড়গঞ্জ) গ্রামের ফজু কসাই'র পরিত্যক্ত মুরগীর খোলা ঘরের ভিতর থেকে জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় জুয়ার আসর থেকে নগদ অর্থ, ২ প্যাকেট তাস ও ৮ টি মোবাইলফোন সেট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), করনাইট গ্রামের খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (২৯), একই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে তছলিম উদ্দীন (৪৫), হাকিমউদ্দিনের ছেলে জামাল উদ্দীন (২৩), ও বাঁশনাহান গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল ওরফে সাদ (৪৯),।

এ ঘটনায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়।পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আসামীদের জেলা জেল হাজতে পাঠানো হয়।রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম