আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:16 pm || প্রকাশের তারিখ: September 24, 2020, 6:00 pm
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৫ হাজার ৭২ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।দেশে করোনা শনাক্ত হওয়ার ২০১তম দিনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর), দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৮২টি।

আর দেশের মোট ১০৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৯০০টি। এর মধ্যে ১,৫৪০ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৯৫ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫০৭২ জনের মধ্যে ৩ হাজার ৯৩৫ জন পুরুষ ও ১,১৩৭ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ১৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.৫৯ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম