আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:09 pm || প্রকাশের তারিখ: August 30, 2019, 3:42 pm
পাথালিয়া ইউনিয়নে আওয়ামীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদাত বাষিকী পালিত
মোঃ আরিফ মন্ডল ঃ আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়ন পরিষদ এববগ পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদাত বাষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, রক্তাক্ত ১৫ আগষ্ট এ আমরা সপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে সপরিবারে উৎসর্গ করেছেন, ত্যাগের এই মহিমান্বিত দিনে আমাদের বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের জন্যে দোয়া করা উচিৎ।

এসময় তিনি ১৫ আগস্ট নিহত সকলের বিদেহী আত্নার শান্তি কামনা করে মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খান।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমতিয়াজ উদ্দিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, সাবেক অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মাওলা সোহেল, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জুলহাস, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান নয়ন।

সহ স্থানীয়  আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত নিজেই পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।অনুষ্ঠানটি আগত অতিথিবৃন্দ এবং স্থানীয় বিপূল সংখ্যক সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণের দ্বারা শেষ হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম