আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:15 pm || প্রকাশের তারিখ: September 24, 2020, 6:30 pm
সাভারে লাইসেন্স না থাকায় ১১ রেস্টুরেন্টকে জরিমানা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাভারে লাইসেন্স না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই ১১টি রেস্টুরেন্টকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

অভিযান থেকে লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্টগুলোকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যথায় রেস্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

চতুর্থ দিনে এ নিয়ে সাভারে মোট ৩৩টি রেস্টুরেন্টকে চার লাখ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান সাভারের অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও এমন অভিযান সামনের দিকে অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম