প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 12:03 pm || প্রকাশের তারিখ: September 24, 2020, 6:35 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জরুরি রক্ষণাবেক্ষণে কাজের জন্য আগামীকাল শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গুলশান-১, গুলশান-২, বনানী, নতুন বাজার, বারিধারা সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত