আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 12:03 pm || প্রকাশের তারিখ: September 24, 2020, 9:51 pm
বাস-পিকআপ-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঢাকার ধামরাইয়ে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের চালক ও হেলপার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম চাপাইনবাবগঞ্জ সদর থানার হাতেম আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিকেল ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, বিকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় কাজ শেষ করে ঢাকার দিকে যাচ্ছিলো ইব্রাহীম। সে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'জে লাইন' পরিবহণের একটি যাত্রীবাহী বাস অপর একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।পরে নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম