আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: September 25, 2020, 9:31 pm
টাঙ্গাইলে বিদ্যুৎস্পর্শ মৃত্যু ১
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পর্শে নাঈম ইসলাম (১৪) নামের এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পৌর শহরের সিলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার নিশ্চন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।কালিহাতী থানার উপ-পরিদর্শক করিম জানান, একটি ভূষি ভর্তি ট্রাক পৌরসভার সিলিমপুর রোড দিয়ে যাচ্ছিলো। এসময় রাস্তার পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক তাড়ের সাথে ট্রাকের উপরে থাকা হেলপারের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ এবং ট্রাক থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)'র কালিহাতী উপজেলার নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ জানান, বিদ্যুতের তার নিচ দিয়ে টানানো হয়নি। অতিরিক্ত উচু করে মালামাল পরিবহন করার কারনে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম