আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
আগামী ৩ দিন বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
নিজস্ব প্রতিবেদক।। কয়েক দিন ধরে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের এই প্রবণতা বাড়তে পারে। শনিবার সকালে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে পরবর্তী তিন দিনের অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আজ ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সমুদ্রবন্দরগুলোকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম