আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ
জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ আজ
নিজস্ব প্রতিবেদক।। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে আগেই রেকর্ড করা এ ভাষণ প্রচারিত হবে। প্রতি বছরের মতো এ বছরও বাংলায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে করোনা সংক্রমণ, রোহিঙ্গা সংকট ও জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

এছাড়া ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ওপর করোনার প্রভাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম