আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 9:40 am || প্রকাশের তারিখ: September 26, 2020, 8:42 pm
বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি।। রাজশাহী মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং সোনাদীঘির পাশে কেন্দ্রীয় শহীন মিনার নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার,

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক জনাব মীর ইসতিয়াক আহম্মেদ লিমন ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম