প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:37 am || প্রকাশের তারিখ: September 26, 2020, 11:12 pm
আজিজুল ইসলাম,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।। মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধতা ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবেক ব্রিটিশ কাউন্সিলার এম.এ রহিম (সিআইপি)।
প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ভোটার ৯৪৪জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ২০ অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।