আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
পাবনা-৪ আসনের উপ-নির্বাচন: বিপুল ভোটে নৌকার জয়
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পাবনা-৪ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আমরা ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস ও আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হয়েছি যে, নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২ লাখ ৩৯ হাজার ৯শ’ ২৪।

এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ২৮৪ ও আটঘরিয়া উপজেলায় ৯০ হাজার ৬৪০। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫শ’ ৭৬। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ৪ হাজার ৫১ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৫২৫, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ হাজার ৩৪৬ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৭২৮।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে এই আসনটি শূণ্য হয়। পরে নির্বাচন কমিশন করোনাকালে কিছুটা বিলম্ব করে গত ২৪ আগষ্ট নির্বাচনের তফসীল ঘোষণা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম