আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 9:40 am || প্রকাশের তারিখ: September 27, 2020, 12:11 pm
সাভারের ধর্ষণের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক।। সাভারে সিলেট এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগ কতৃক স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, সাভারে দশম শ্রেণির ছাত্রী খুন ও খাগড়াছড়িতে ধর্ষণের সাথে জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকারের সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি আসাদুল ইসলাম মুকুল বলেন, ধর্ষণে শিকার ভুক্তভোগীরা এখন আর বিচার পায় না। সরকারের ছাত্রলীগের বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডে জিম্মি সাধারণ মানুষ। সারাদেশের ক্যাম্পাসে সহিংসতা তৈরি করছে ছাত্রলীগের কর্মীরা।

বিচারের আশায় গণভবনে যাওয়া হলেও বিচার গণভবন পর্যন্ত সীমাবদ্ধ থাকে বলে তিনি জানান। সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার সকলের বিচার দাবি করে তিনি জানান, ধর্ষণকারীর কোন ধর্মের নয়,তারা পশু সমতুল্য।

এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা উত্তর জেলার বিভিন্ন নেতাকর্মীরা উপর ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম