আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 8:37 am || প্রকাশের তারিখ: September 27, 2020, 4:49 pm
গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ মৃত্যু, আক্রান্ত ১২৭৫
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১ হাজার ২৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩২ জন।এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৭৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম