আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 8:45 am || প্রকাশের তারিখ: September 27, 2020, 10:11 pm
রক্ত যোগাড় করে দেয়ার কথা বলে ধর্ষণ: দুই আসামি রিমান্ডে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মুমূর্ষ স্বামীর জন্য রক্ত যোগাড় করে দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে।

মুমূর্ষু স্বামীর জন্য রক্ত যোগাড় করে দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোয়ার হোসেন সজিব ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম দেবদাস দাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

১৫ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেয়ার কথা বলে মিরপুরের একটি বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এরপর, ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগ পেয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে সেদিনই মিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম