আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 2, 2026, 5:17 am || প্রকাশের তারিখ: September 28, 2020, 4:36 pm
ধর্ষণের প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক।। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযুক্তদের কঠোর শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে ঢাকা জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ বিক্ষোভ মিছিল করে।

মিছিলে ছাত্রদল নেতারা সিলেট এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

এসময় আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আখিরুজ্জামন শশী, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন আদরসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম