আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 7:31 am || প্রকাশের তারিখ: September 28, 2020, 6:59 pm
গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা।।পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী সহ ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়। মহামারী করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসটির এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ও স্লোগান ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নির্ধারণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম