আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 7:32 am || প্রকাশের তারিখ: September 28, 2020, 7:02 pm
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় পৌর কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এই এম মাসুদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ।স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত এর সালনায় বক্তব্য দেন জেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহসিন আলী, শ্রম সম্পাদক আব্দুর রাজ্জাক, কে এম শহীদ ইকবাল সদু, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাফিউল ইসলাম, সহ জেলার পাঁচ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভা শেষে বিশ্ব শান্তির অগ্রদুত মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম