আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 7:38 am || প্রকাশের তারিখ: September 28, 2020, 9:59 pm
বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক ডিসেম্বরে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী ডিসেম্বরে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে তিস্তা ইস্যু প্রাধান্য পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।তিনি আরও বলেন, 'ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।দুই প্রধানমন্ত্রীদের মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে দুই দেশের মধ্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও ইঙ্গিত দিয়েছেন।

তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।এ সময়, কর্মস্থলে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের সৌদি আরবে ফিরতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম