আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২০, ৩:৫০ অপরাহ্ণ
করোনায় একদিনে প্রাণ গেলো ২৬
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গেল ২৪ ঘন্টায় ২৬ জনসহ করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় ১০৬টি ল্যাবে ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ হাজার ৪৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন এবং মোট সুস্থ ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগী বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম